যে কোন কারণেই হোক চলচ্চিত্রের নায়িকাদের মধ্যে শীর্ষ আসনটি এখনও অপু বিশ্বাসের দখলে। যদিও এর নেপথ্যে শাকিব খান প্রধান ভূমিকা রেখেছেন। সমপ্রতি অপু অভিনীত ছবি দর্শকদের আলোড়িত করতে পারছে না। তারপরও চলচ্চিত্র ব্যবসায়ীদের দৃষ্টিতে অপু বিশ্বাসই এখন এক নম্বর নায়িকা। তার পরের অবস্থানটা ব্যবসায়ীরা সাহারাকে দিয়ে রেখেছেন। অথচ সবদিক দিয়ে নাম্বার ওয়ান থাকার কথা পূর্ণিমার। নায়িকা হিসেবে অসংখ্য হিট সুপার হিট ছবির নায়িকা পূর্ণিমা সমপ্রতি অভিনেত্রী হিসেবেও নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন ‘ওরা আমাকে ভাল হতে দিলো না’ ছবির মাধ্যমে। গ্ল্যামার, অভিনয়, সিনসিয়ারিটি এবং নির্ভেজাল নায়িকা হিসেবে খ্যাতি থাকা সত্ত্বেও শীর্ষ স্থানটি পূর্ণিমার দখলে থাকছে না। তবে এখন নেই বলে আগামীতে থাকবে না এমন কোন কথা নেই। তাইতো শীর্ষস্থান দখলের সুবর্ন সুযোগ এখন পূর্ণিমার সামনে। চলতি মাসে পূর্ণিমা অভিনীত দু’টি বড় মাপের ছবি মুক্তি পাবে। একটি ‘গরীবের মন অনেক বড়’ অন্যটি ‘মাটির ঠিকানা’।  মোহাম্মদ আসলাম পরিচালিত ‘গরীবের মন অনেক বড়’ ছবির প্রধান নায়িকা পূর্ণিমা। বিপরীতে নায়ক আমিন খান। ছবিটি মুক্তি পাবে ৩রা জুন। এরপর ১০ই জুন মুক্তি পাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘মাটির ঠিকানা’।  এই ছবিতে পূর্ণিমার নায়ক শাকিব খান। বর্তমান সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খানের সঙ্গে বেশ অনেকদিন পর মুক্তি পাচ্ছে পূর্ণিমার ছবি। সন্ধানী কথাচিত্রের ব্যানারে নির্মিত ‘মাটির ঠিকানা’ নিয়ে পুরো চলচ্চিত্রেরই বেশ আশাবাদ। ভাল মানের ছবি হিসেবে ইতিমধ্যেই ব্যাপক আলোচিত হয়েছে ছবিটি। তার ওপর আবার এই আলোচনাকে সমৃদ্ধ করেছে তিন জনপ্রিয় গায়ক জেমস, মিলা ও সালমার গান নিয়ে অভিনয়। সবকিছু মিলিয়ে ‘গরীবের মন অনেক বড়’ এবং ‘মাটির ঠিকানা’ যদি দর্শক মন জয় করতে পারে তাহলে পূর্ণিমা এগিয়ে যাবেন শীর্ষস্থান দখলের পথে অনেক দূর। পূর্ণিমা নিজেও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই দু’টি ছবির সাফল্য তার ক্যারিয়ারকে অবশ্যই চাঙ্গা করবে। পূর্ণিমা বলেন, এক নম্বর দু্‌ই নম্বর বুঝি না, আমি বুঝি নির্মাতাদের বিশ্বাস ও দর্শকদের ভালবাসা। এই দু’টো জিনিস আমাকে যেখানে বসাবে আমি সেখানেই সন্তুষ্ট। এর বেশি কিছু চাওয়া আমার নেই।

পূর্ণিমার শীর্ষস্থান দখলের সুবর্ণ সুযোগ

মাঝখানে কিছুদিন মেঘের আড়ালে থাকার পর আবারও পূর্ণিমার আলো ছড়িয়ে পড়ছে আমাদের শোবিজে। ঢালিউডের জনপ্রিয় নায়িকা পূর্ণিমা আবারও ব্যস্ত হয়ে উঠেছেন। শুধু চলচ্চিত্রে নয়, মডেলিং আর টিভি নাটকেও তিনি এখন সমান ব্যস্ত। নিজের অবস্থানের প্রতি পূর্ণিমা এখন ভীষণ যত্নবান। সম্প্রতি এফডিসিতে গাজী মাহবুব পরিচালিত ‘রাজা সূর্য খাঁ’ ছবির শুটিং চলাকালে কথা হয় পূর্ণিমা সাথে।
গাজী মাহবুবের বিগ বাজেটের ছবি ‘রাজা সূর্য খাঁ’। শুরুতেই ছবিটি সম্পর্কে পূর্ণিমা বললেন, এটি একটি ইতিহাস নির্ভর ছবি। আজকাল ইতিহাস নির্ভর ছবি খুব কম হচ্ছে। অনেকদিন পর একটি ইতিহাস নির্ভর ছবি নির্মাণের কাজ শুরু করেছেন গাজী মাহবুব। এ ছবিতে অভিনয় করতে পারায় আমি আনন্দিত। ছবিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন নতুন প্রজন্মের নায়ক নীরব। তার সঙ্গে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বললেন, একজন অভিনেত্রী হিসেবে আমাকে অনেকের বিপরীতেই অভিনয় করতে হয়েছে। আমি এযাবৎকাল মান্না, আমিন খান, রিয়াজ, শাকিব, ফেরদৌস, মারুফ, ইমন অনেকের সঙ্গেই জুটি হয়েছি। প্রায় সবার সঙ্গে জুটির ছবিই ব্যবসায়িক সাফল্য পেয়েছে। আশা করছি, নীরবের সঙ্গে গড়ে তোলা আমার নতুন জুটি দর্শক ভালোভাবেই নেবেন।

বিয়ের পর পর কিছুদিন পূর্ণিমাকে সেইভাবে চলচ্চিত্রে খুঁজে পাওয়া যায়নি। এর কারণ কী, স্বামীর নিষেধাজ্ঞা ? বিষয়টি হেসে উড়িয়ে দিয়ে পূণির্মা বললেন, আমার স্বামী আমার কাজকে সম্মান করেন। তিনি জেনেশুনেই আমাকে বিয়ে করেছেন। এখন তিনি বরং আমাকে শক্তি জোগান। পরিকল্পনা গ্রহণে সাহায্য করেন। বিয়ের পর আমি নিজেই ইচ্ছে করে কিছুদিন কম কম কাজ করেছি। বিবাহিত জীবনটা কী তা বোঝার জন্য একটু সময় নেয়া, আর কিছু নয়। এখন আবার পুরোদমে কাজ শুরু করেছি। এ প্রসঙ্গে পূর্ণিমা আরো বললেন, মাঝে আমি একটু বাজে সময় পার করেছি। আমাকে কেউ সিনেমায় নিতে চায়নি। এ অবস্থায় কাজ করার জন্য আমি যখন যে ছবির প্রস্তাব পেয়েছি তা করেছি। কেননা আমার আগে প্রমাণ করার দরকার ছিল যে, আমি নিয়মিত কাজ করতে চাই। মাঝে নিন্দুকেরা ছড়িয়ে দিল যে, আমি আর সিনেমায় কাজ করব না, কেউ বলছে আমি মা হতে যাচ্ছি বলে নিজেকে গুটিয়ে নিচ্ছি, কেউ বলেছে আমি জাপানে স্থায়ী হচ্ছি। এমন সব গুজবে আমাকে নিয়ে নির্মাতারা কাজ করতে সাহস পাননি। যে কারণে আমি বাছ-বিচার না করে কাজ করেছি। কী চরিত্র, কী গল্প-এমনটি ভাবিনি। কিন্তু আমার মনে হয় সেই সময়টা আমি পেরিয়ে এসেছি।
চলচ্চিত্রের নতুন নায়ক-নায়িকারা সেইভাবে ক্রেজ তৈরি করতে পারছেন না। এ প্রসঙ্গে পূর্ণিমার মন্তব্য জানতে চাইলে তিনি বললেন, আসলে আমি যখন থেকে চলচ্চিত্রের সঙ্গে আছি তখন থেকেই বেশ বুঝে-শুনে পথ চলার চেষ্টা করছি। কাজের প্রতি আছে আমার কমিটমেন্ট। আর তাই আমার এই পথচলা দৃঢ়। তবু একটা সময় মানুষের বয়স বাড়ে, ধীরে ধীরে নতুনরা পুরনোদের জায়গায় চলে আসে। কিন্তু এই সময়ে নতুনরা সেই অর্থে জায়গা করতে পারছে না। কমিটমেন্ট নিয়ে কাজ করলে তো এমন হওয়ার কথা না। আমার মনে হয় নতুনদের কাজের প্রতি আরো সিরিয়াস হওয়া উচিত।
এই সময়ে কাজের কথা জানতে চাইলে পূর্ণিমা জানালেন, তার একডজনেরও বেশি ছবি বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে। শুটিং চলছে ৪/৫টি ছবির। যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোহানুর রহমান সোহানের ‘মন শুধু মন ছুঁয়েছে’, এফ আই মানিকের ‘জজ ব্যারিস্টার পুলিশ কমিশনার’, মোহাম্মদ আসলামের ‘গরীবের দাম অনেক বেশে’, রাজু চৌধুরীর ‘অস্ত্র ছাড়ো কলম ধরো’, নজরুল ইসলামের পরিচালনায় ‘বন্ধু তুমি আমার’, মুশফিকুর রহমান গুলজারের ‘আই লাভ ইউ’। এছাড়া ইমপ্রেস টেলিফিল্মের তিনটি ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা।

চলচ্চিত্রের বাইরে ছোটপর্দার দু’-একটি বিশেষ দিবসের নাটকে কাজ করছেন পূর্ণিমা। এ প্রসঙ্গে তিনি বলেন,  আসছে বাংলাভিশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এস এ হক অলীকের পরিচালনায় আমার অভিনীত একটি নাটক প্রচার হবে। এছাড়া সম্প্রতি কয়েকটি পণ্যের বিজ্ঞাপন মডেল হয়েছি। চলচ্চিত্রের পাশাপাশি আমি ছোটপর্দার নাটকে মাঝেমধ্যে অভিনয় চালিয়ে যেতে চাই।

পূর্ণিমা আবারও ব্যাস্ত

পূর্ণিমা (Full Moon) চন্দ্রের একটি কলা। এটি তখনই ঘটে যখন চাঁদ, পৃথিবীর যে পাশে সূর্য অবস্থিত তার ঠিক উল্টো পাশে অবস্থান করে। পৃথিবী থেকে দৃশ্যমান চাঁদ এসময় সূর্য দ্বারা পূর্ণভাবে আলোকিত হয় যার ফলে একে একটি পূর্ণ গোলাকার চাকতি রুপে দেখা যায়। তবে এসময়ও প্রকৃতপক্ষে চাঁদের অর্ধেক অংশই আলোকিত হয় কারণ উল্টো দিকটি অনালোকিতই থেকে যায়।

প্রকৃতির পূর্ণিমা

Purnima also (Bengali: পূর্ণিমা) is an Bangladeshi popular film actress. Born 1981 in chittagong, Bangladesh. Her family name is Rita. The year was 1997. A new actress was in search for Motiur Rahman Panu’s movie “E Jibon Tomar Amar”, director Zakir Hossain was busy in searching a new face for the movie. At last, he got to know about Purnima from his journalist friend and having seen Purnima’s killing smile at her house, he immediately selected Purnima for the movie “E Jibon Tomar Amar”.

How to come Purnima in film industry